Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’  

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১২:৫৬

ঢাকা: আইকিউএয়ারের আজ রোববার (২৯ নভেম্বর) তারিখের সকালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১০ম। এই তালিকায় ঢাকার র‍্যাংকিং ১০ এবং স্কোর ১৫৬। স্কোরের এই মাত্রায় ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুষ্ক আবহাওয়া, বাতাসের ধীরগতি এবং ধূলিকণার উপস্থিতি ঢাকার বায়ুকে আরও ভারী করে তুলছে।

রোববার (২৯ নভেম্বর)  আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী প্রথম সারিতে থাকা তিনটি শহরের রেংকিং ও অবস্থান নিচে তুলে ধরা হলো। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার স্কোর ৪৭৭ এবং বায়ুমান ‘বিপজ্জনক’। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৪৪৩ এবং বায়ুমান ‘বিপজ্জনক’। তৃতীয় স্থানে অবস্থান করছে ইরাকের বাগদাদ, যার স্কোর ৪১২ এবং বায়ুমান ‘বিপজ্জনক’।

বিজ্ঞাপন

ঢাকার বায়ু দূষণ নিয়ে পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কেবল কাগজে-কলমে কমিটি গঠন বা বৈঠক করলে পরিস্থিতির উন্নতি হয় না, বরং মাঠপর্যায়ে সিদ্ধান্তগুলোর কঠোর বাস্তবায়ন জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর মাত্রাতিরিক্ত জনসংখ্যা, ফিটনেসবিহীন পুরনো যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ ইটভাটার পরিচালনা এবং উন্মুক্ত নির্মাণকাজের ধুলা বায়ু দূষণের প্রধান কারণ। পাশাপাশি সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতার ঘাটতিকেও দায়ী করছেন তারা। অনেক বিশেষজ্ঞের মতে, দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ ছাড়া স্বল্প সময়ে ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে আনা কঠিন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর