Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১২:৫২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ১২:৫৮

বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় থেমে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা। এসময় বাসে কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার সামনে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আনন্দ পরিবহনের বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে পৌরসভার সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে পার্কিং করা হয়। পরে চালক ও সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। এ সুযোগে অজ্ঞাতনামা দুই যুবক গাড়ির নিচের অংশে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর বাসটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে বাসটিতে অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি।

এবিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে মোবাইলে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর