Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জের সাবেক মেয়র মিরুকে গ্রেফতারে বাধা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১২:৩৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ১২:৪০

সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুক।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

পরে শনিবার (২৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মিরুকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শাহজাদপুর পৌরসভার নলুয়া মহল্লায় মিরুর বাসভবনে অভিযান চালায় পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল। এ সময় স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে পুলিশের অভিযানে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় মিরুকে গ্রেফতার না করেই অভিযান স্থল ত্যাগ করে পুলিশ।

বিজ্ঞাপন

পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন রাকিব, সাইফুল ইসলাম, জেলহাস প্রামাণিক আতিক ও সোহেল রানা।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিরু বাড়িতে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে বাধা দেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর