Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নতুন গঙ্গা চুক্তি না হওয়া পর্যন্ত পুরাতনটি চালিয়ে যাবে বাংলাদেশ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ​শামা ওবায়েদ ইসলাম বলেন বলেছেন, আগামী ১২ ডিসেম্বর চলমান গংগা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুরাতন চুক্তিটি চালিয়ে যেতে চায়। আশা করছি প্রতিবেশী ভারত বাংলাদেশের চাওয়াকে গুরুত্ব দিয়ে দেখবে।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, ‘কোনো বিষয়ে আলোচনায় দুই দেশকে বসতে হয়। কিন্তু আমাদের বসাই হচ্ছে না। আশা করছি আগামীতে দুই সরকার প্রধান বলে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘জার্মানির সম্পর্ক ১৯৭২ থেকে-সাল থেকে এবং বর্তমানে আমাদের নতুন সরকার আসার পর থেকে জার্মানির সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক স্থাপিত হয়েছে। আমাদের অলরেডি জার্মানি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেস্টিনেশন ফর আমাদের ফর আরএমজি অ্যান্ড টেক্সটাইল। এইটার ছাড়াও আমাদের কোন কোন খাতে ডাইভারসিফিকেশন করা যায় ওইটা নিয়ে মিটিং হয়েছে। আমার জার্মানির স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, জার্মানির ইকোনমিক ডেভেলপমেন্টের স্টেট সেক্রেটারি, উনাদের ডেভেলপমেন্ট বিষয়ক পার্লামেন্টের যে পার্লামেন্ট মেম্বার আছে, যিনি উনাদের চ্যান্সেলরের অত্যন্ত কাছের এবং ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করেন, তো তাদের সঙ্গে মিটিং হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জার্মানির ১৩ থেকে ১৪টা থিংক ট্যাঙ্ক-তারা একটা তারা একাধিক একটা চ্যাটাম হাউস রুলের একটা গোলটেবিল আয়োজন করেছিল, যেখানে এমরেফ নামক একটি নাইরোবি বেইজড একটা অর্গানাইজেশন, থিংক ট্যাঙ্ক, যারা হেলথ কেয়ার নিয়ে কাজ করে আফ্রিকাতে, তারা এবং ব্র্যাক ইউরো-আমাদের বিশ্ববিখ্যাত ব্র্যাক দ্য লার্জেস্ট এনজিও অফ দ্য ওয়ার্ল্ড-ব্র্যাক ইউরো এবং এমরেফ মিলে একটা একটা কনফারেন্স রাউন্ড টেবিল আয়োজন করেছিল, ওখানে আমার থাকার এবং বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক এঙ্গেজমেন্ট হয়েছে, তা আমি মনে করি আমাদের আমার এই সফরে বাংলাদেশ এবং জার্মানির ভেতরকার যে বহুমাত্রিক সম্পর্ক, ওইটা আরও বেগবান হয়েছে। আশা করছি একটা বিজনেস ডেলিগেশন আসবে খুব শিগগিরই জার্মানি থেকে, সেটা নিয়েও আলাপ হয়েছে। আমরা কী কী আরও কোন কোন খাতে আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট বাড়াতে পারি, সেটা নিয়ে আলাপ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফরেন অফিস কনসালটেশনগুলো যেন আরও রেগুলার বেসিসে হয়, আমাদের এনার্জি কো-অপারেশন আছে, আমাদের বিভিন্ন সেক্টরে জার্মানির সাথে আমাদের বাংলাদেশের কো-অপারেশন আছে। আমাদের বহু স্টুডেন্টরা ওখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায়। ওটা নিয়ে কথা হয়েছে যে এডুকেশন সেক্টরে আমরা কীভাবে আরও বেশি আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক যেটা আলোচনা হয়েছে যে যেইটাতে জার্মানি অত্যন্ত এক্সপার্টাইজ আছে তাদের, সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং এবং তারা খুবই আগ্রহী যে আমাদের দেশে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোতে তারা সাহায্য করতে চায় এবং আমরা কীভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করে জার্মানিতে লিগ্যাল ওয়েতে লিগ্যাল মাইগ্রেশন বাড়াতে পারি, সেটা নিয়ে খুবই সফল আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ​শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘গার্মেন্টস নিয়ে কোনো উদ্বিগ্নতা আমি দেখি নাই। প্রথম কথা, বর্তমানে বাংলাদেশে কোনো পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি নাই। যেটা বাংলাদেশের শ্রমিকদের যে আন্দোলনটা ছিল, সেটা সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার সেটা অ্যাড্রেস করেছে। মজুরি বোর্ডসের নতুন একটি একটি আমাদের শ্রমিকদের একটা ঘোষণা করা হয়েছে তাদের ন্যূনতম আয়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন শ্রমিক আন্দোলনটাকে পুঁজি করে শ্রমিকদের দাবি, ন্যায্য দাবিকে পুঁজি করে ফ্যাসিবাদের পতিত সরকার, পতিত সাবেক সরকার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ফ্যাসিবাদ দোসররা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এইটাকে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি বলা যায় না। সেটা জার্মানি কেন, বিশ্বের যে আমাদের সকল ডেভেলপমেন্ট পার্টনাররা সেটা ভালোভাবেই বোঝে ।

 

সারাবাংলা/একে/ এএ