Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেট্রলবোমাসহ নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা মো. শাহীন।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা তিন রাস্তার মোড়ে নাশকতা ও সরকারবিরোধী কার্যক্রম করাকালে অবিস্ফোরিত পেট্রলবোমাসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতের নাম- মো. শাহীন (৩৫)। সে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার একটি টিম গোপনসূত্রে বসিলা তিন রাস্তার মোড়ে নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত হওয়ার সংবাদ পায়। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে নাশকতাকারীরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মো. শাহীনকে ২টি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও জানা যায়, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত পেট্রলবোমার কাঁচ ও স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মোহাম্মদপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর