Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা, অপসারণে যৌথ টাস্কফোর্স

গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আর এসব অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে যৌথ টাস্কফোর্স দল।

রোববার (২৯ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং এসআরবি’র সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সড়কে পড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তাদের এই তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম