Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১০:১০

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় ভাটারা নতুনবাজার এলাকায় আহত ইমন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যায়।

নিহত ইমন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। সে ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরী করতো। এবং সেখানেই থাকতো।

নিহত সেলিমের বোন আকলিমা খাতুন বলেন, গত ১৯ জুলাই দুপড়ে নতুন বাজার হোটেলের সামনে কোটা আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় আহত হন ইমন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/একে