Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাছাইপর্বেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২৪ ১৫:৩৩

অলিম্পিক শুরুর পর বাংলাদেশের তিন অ্যাথলেটের একজনও পেরোতে পারেননি বাছাইপর্বের বাধা। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টেও ঘটল একই ঘটনা। এই ইভেন্টের হিটে ষষ্ঠ হয়েই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

৩১ বছর বয়সী ইমরানুর অলিম্পিকে গিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছিলেন ইমরানুর। প্রথম ৫০ মিটার পর্যন্ত দারুণ দৌড়ালেও শেষভাগে গিয়ে খেই হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত আর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি।

নিজের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়েও ইমরানুর বেশি সময় লাগিয়েছেন আজ। ১০.৭৩ সেকেন্ডে ফিনিংশ করায় বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন ইমরানুর।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএম