Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রদের দাবি মেনে নিতে আলোচনার আহ্বান মেননের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শত শহিদের রক্তের বিনিময়ে কোটা আন্দোলনের বিজয় সুচিত হয়েছে। এ বিজয়কে সংহত করে আন্দোলনকালীন ছাত্র হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ অন্যান্য দাবি আলোচনার মধ্য দিয়ে সমাধান হতে পারে। এ জন্য শিক্ষার্থীরা রাজি হলে ওয়ার্কার্স পার্টি সে প্রক্রিয়া শুরুতে সহায়তা করতে পারে।

শনিবার (৩ আগস্ট) ২০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার (সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র) অনুষ্ঠিত সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। মেনন বলেন, ‘দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সরকারের অবস্থানের প্রশ্নটিও আলোচনার মধ্য দিয়ে সমাধান হতে পারে।’

বিজ্ঞাপন

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্যলোচনায় ছাত্রদের আন্দোলনের দাবিগুলোর পাশাপাশি দুর্নীতি, অর্থপাচার, ঋণ খেলাপী, ব্যাংক লুটের বিরুদ্ধে ও সর্বোপরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দেশব্যাপী সভা-সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।

এ সময় রাশেদ খান মেনন সরকারের প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম