Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটিতে ছাত্রলীগের বাধায় এক দফার কর্মসূচি পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১৫:৪৬

রাঙ্গামাটি: কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত সরকারের পদত্যাগ দাবির এক দফা কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে রাঙ্গামাটিতে।

রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে শহরের হ্যাপির মোড় এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীদের এতে বাধা দেয়। বাধার মুখে কর্মসূচি না করে চলে যায় আন্দোলনকারীরা।

অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। কয়েকজনকে মারধর করে। ছাত্রলীগের হামলায় তিন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, আমরা তিনজন একসঙ্গে ছিলাম; তিন জনকেই মারধর করেছে। এছাড়া রাস্তায় নামলে পা ভেঙে দেবে বলে হুমকি দেয়।

বিজ্ঞাপন

সকাল ১১টার দিকে শহরের বনরূপা এলাকা থেকে লাঠিসোটা নিয়ে একটি বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ছবি ও ভিডিও করতে বাধা দেন।

রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, রাঙ্গামাটিতে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আমরা প্রশমিত করি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো, স্বাভাবিক আছে।

সারাবাংলা/ইআ