Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এ’ দলের পাকিস্তান সফর পিছিয়ে গেল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ২০:১৬

ঢাকা: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে দেশে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসবের মধ্যে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও পিছিয়ে গেছে। গতকাল সকালে পাকিস্তানের বিমান ধরার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে সেই যাত্রা সম্ভব হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণবশত’ সফরটি ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

‘এ’ দলের সফর হলেও পাকিস্তানে এই সিরিজটা খেলতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাঠাচ্ছে বিসিবি। চলতি মাসে পাকিস্তান গিয়ে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। সেই সিরিজের প্রস্তুতি সাড়তে মূলত সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে পাঠাচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

সফরে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তানে গিয়ে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে।

সারাবাংলা/এসএইচএস