Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর

সিনিয়র করেসপন্ডেন্ট 
৭ আগস্ট ২০২৪ ১০:৫৭

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের সদর দফতরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

অন্যদিকে, র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে থাকা মো. ময়নুল ইসলামকে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমও