Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমিত আকারে চলবে চেম্বার জজ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৬:৩০

হাইকোর্ট

ঢাকা: বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে।

বুধবার (৭ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন।

তিনি বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী বুধবার (৭ আগস্ট) ও বৃহস্পতিবার (৮ আগস্ট) বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাফতরিক কাজ পরিচালিত হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/ইআ