Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ২১:০৬

ঢাকা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ- সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ২৫ জুন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আরও এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

বিজ্ঞাপন

ওই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া

চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

চাকরির মেয়াদ শেষে গত ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৭ ডিসেম্বর তাকে মুখ্য সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এনইউ