Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিছিল নিয়ে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ২৩:২৯

নোয়াখালীর সদ্য সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালী-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাশের লক্ষীপুর জেলা ও উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী তরুণ মল্লিকা দিঘির পাড়ে অবস্থান নিয়ে মিছিল করেন। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাসে করে ৭০-৮০ জন বিএনপি ও জামায়াতের স্লোগান দিয়ে এমপি ইব্রাহীমের বাড়িতে যান। পরে তারা সেখানে দ্বিতল বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ওই সময় ইব্রাহীম বাড়িতে ছিলেন না। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন মুখোশ পরা ছিলেন।

বিজ্ঞাপন

চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। হামলাকারীরা লক্ষ্মীপুর জেলা থেকে মাইক্রোবাসে করে গিয়ে এমপির বাড়িতে হামলা চালায়। আমার দল এ ধরনের হামলা সমর্থন করে না। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।

সারাবাংলা/টিআর