Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুক্তিভিত্তিক ১০ সচিবের নিয়োগ বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৮:১১

ঢাকা: সদ্য বিদায়ী সরকার তাদের আগের মেয়াদে ১৯ জন পূর্ণ সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সময়সীমা বাড়িয়েছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের মধ্য থেকে ১০ জনের নিয়োগ বাতিল করেছে।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, নিয়োগ বাতিলের তালিকায় রয়েছেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক, পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার।

বিজ্ঞাপন

এ ছাড়াও রয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম।

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো