Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জীবননগরে বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ২২:২৯

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রহম আলী (৯৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলা শহরের পশু হাসপাতালের সামনে জীবননগর-হাসাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহম আলী, উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঠ পাড়ার মরহুম এলাহী বক্সের ছেলে। তিনি বৃহত্তর উথলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, ঘটনার সময় নিহত রহম আলী বাইসাইকেল চালিয়ে জীবননগর বাজারের দিকে আসছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস (চুয়াডাঙ্গা জ ১১-০০০২) জীবননগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে হাসাদহের দিকে যাচ্ছিল। ওই বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ দিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো