Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৪:১৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৪) আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।

শুক্রবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা থেকে আসা একটা বিশেষ দল আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বনলতা দেবী।

বনলতা দেবী জানান, সাবেক এমপি রাতের খাওয়া শেষ করেছিলেন। সে সময়ই সাদা পোশাকধারীরা তার ঘরে প্রবেশ করেন এবং তাকে যাবার জন্য প্রস্তুত হতে বলেন। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে নেওয়ার পরে বিশেষ টিম তাকে নিয়ে রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ভোটারবিহীন নির্বাচন হিসেবে বহুল আলোচিত।

সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো