Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী রিয়াজ মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ২০:০৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শিক্ষার্থী রিয়াজ (২৩) মারা গেছেন।

শনিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি।

নিহত রিয়াজ বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষিপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে এবং তিনি হাজারীবাগ সেকশন খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন। রিয়াজ, বরিশাল মুলাদি সরকারী কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকার নিউমার্কেট এলাকায় একটি তৈরি পোশাকের দোকানে চাকরি করতেন।

নিহত রিয়াজের বড় ভাই রেজাউল করিম জানান, রিয়াজ গ্রামের কলেজে ডিগ্রিতে পড়াশুনা করতেন। শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসতেন। হাজারীবাগ সেকশনে খালার বাসায় থাকতেন এবং ৩/৪বছর ধরে তার খালার দোকানে চাকরি করতেন। গত ৪ আগস্ট দুপুরে ঝিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হন। অন্য শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থী রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তেরর জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ
বিজ্ঞাপন

আরো