Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির নতুন উপাচার্য হচ্ছেন ড. নিয়াজ আহমেদ

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ২০:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন উপাচার্য। নানান গুঞ্জন শেষে ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বর্তমানে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন কোনো দলীয় রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন ইউএনডি ও আইউসিএন’সহ অনেক সংস্থাতে। এ ছাড়া, আরণ্যকের চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ব্রাকের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজারসহ নানা দায়িত্ব তিনি পালন করছেন তিনি।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো