Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ০১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মালিবাগে ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মালিবাগ ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লেগে গাড়িটি ভস্মীভূত হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ হিসেবে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/টিআর
বিজ্ঞাপন

আরো