Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে ইয়াবা উদ্ধারের পর শ্বশুরবাড়িতে অভিযান, মিলল ৩টি ককটেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৯:৪৬

পিরোজপুর: পিরোজপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মীর সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহাবুব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, উদ্ধার করা ককটেল ও সরঞ্জামের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর