Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৯:৩৯

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইনে প্রাণ হারিয়েছেন আনুমানিক ৫৫ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ওই ব্যক্তি জামতৈল রেলওয়ে স্টেশনের কাছাকাছি রেলপথ অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর আশপাশের এলাকায় লোকজন জড়ো হন। তবে তাৎক্ষণিকভাবে কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

বিজ্ঞাপন

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর