Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১২:০৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সিএনজিচালক আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালীর সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

আহত হয়েছেন সিএনজি চালক সুভাষ চন্দ্র (৩৬)। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালান। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের চাপা দেয় এবং ৪-৫টি টং দোকানও গুড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, আমার স্বামী একজন রিকশাচালক। আজ ভোরের দিকে দুর্ঘটনার সংবাদ পাই। এরপর ঢাকা মেডিকেলে এসে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। জানতে পারি পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন। বর্তমানে কদমতলী এলাকায় থাকি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর