Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেরপুর-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২১

কুষ্টিয়া: বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর/ মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে বন্ধ রয়েছে সিএনজি চলাচলও।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল বলেন, ‘গতকাল ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং সিএনজি চালকরা আমাদের কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে। এরই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর/ মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’

বিষয়টি সমাধানের জন্য পুলিশের কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে বলেও জানান ওই শ্রমিক নেতা।

বিজ্ঞাপন

এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। বিষয়টির অতিদ্রুত সমাধান চান তারা।

সারাবাংলা/এমও