Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনতালিয়ায় সোচ্চার দক্ষিণ এশিয়ার জলবায়ু সাংবাদিকরা

তুরস্কের আনাতোলিয়া থেকে উজ্জল জিসান, স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৪:৩২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১৮:২৯

আনতালিয়ায় সোচ্চার দক্ষিণ এশিয়ার জলবায়ু সাংবাদিকরা। ছবি: সংগৃহীত

তুরস্ক: ​কপ৩১ জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন এবং দক্ষিণ এশিয়ার জলবায়ু সংকট সাংবাদিকতায় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের (এসএসিসিজেএফ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর একটি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশিস গুপ্তের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল কেরামত উল্লাহ বিপ্লব।

সভায় বিশ্বখ্যাত জলবায়ু ও সামাজিক ন্যায়বিচার কর্মী হারজিত সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি দক্ষিণ এশীয় সাংবাদিকদের এ সংগঠনের কার্যক্রমের সঙ্গে একাত্মতা জানান । বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তানের সাংবাদিক নেতারা এ সম্মেলনে তাদের দেশের জলবায়ু সংকট ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন ।

বিজ্ঞাপন

সংগঠনের প্রেসিডেন্ট আশীষ গুপ্ত ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের বিশেষ  সম্মেলন আয়োজনের প্রস্তাব দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । ভারতের ওই সভায় দক্ষিণ এশীয় দেশগুলোতে সংগঠনের নেতারা সফর ও জবাবদিহিমূলক কর্মসুচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি ।

সভায় সংগঠনের নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, পাকিস্তানের ইমরান চৌধুরী, সৈয়দা ফাইজা গিলানী, শ্রীলংকার কুরুলু কুজানা কারিয়াকারওয়ানা, নেপালের শ্রীরাম সুবেদী, বাংলাদেশের শামসুদ্দিন ইলিয়াস, ইমরুল কায়েস, সালেহ নোমান নানা প্রস্তাব তুলে ধরেন ।

সভায় আরও উপস্থিত ছিলেন সাউথ এশীয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাসুম বিল্লাহ, উপকুলীয় অঞ্চলের নেতা সোমনাথ দে, হাওর এলাকার নেতা নাজমুল হাসানসহ বিভিন্নস্তরের জলবায়ুকর্মী ও বিভিন্ন দেশের সাংবাদিক প্রতিনিধিরা ।

আলোচনায় তারা বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের পাশাপাশি  প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি। প্রতিশ্রুতি কতটা কার্যকর পদক্ষেপে রূপ নিচ্ছে এবং তার সুফল জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তা সাংবাদিকদের গুরুত্বের সঙ্গে অনুসরণ করতে হবে।