Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৪ ০১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে নওগাঁর সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাবলু সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলা আছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/পিটিএম