Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূজার ছুটি বাড়ল একদিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৪:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এবার দুর্গাপূজার ছুটি একদিন বেড়েছে। একদিন ছুটি বাড়ানোর ফলে আগামী বৃহস্পতিবারসহ (১০ অক্টোবর) টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা। নির্বাহী আদেশে শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এদিকে বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব। এ উপলক্ষে এবার টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

সারাবাংলা/জেআর/ইআ