Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উত্তর গোড়ানের এক বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ফারহানের মামা ফাহিম ফয়সাল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহান।

তিনি আরও জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙ্গে রুমের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা ফারহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (৯ অক্টোবর) তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, খিলগাঁও থেকে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্বজনরা জানান, বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারহান।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো