Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিনিয়র সচিব মর্যাদায় রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’

বিজ্ঞাপন

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।

 

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো