Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি পিস্তলসহ ফাঁসির আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে বিদেশি পিস্তলসহ এক ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২১ অক্টোবর) রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নাজিম উদ্দিন (৪৭) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম সারাবাংলাকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে চকবাজার এলাকার একটি ভবনের গেইট থেকে নাজিমকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তার পরনে থাকা প্যান্টের পেছন থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি র‍্যাবকে অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম উদ্ধার করা পিস্তল ও গুলি বিক্রি করার জন্য সেখানে অবস্থান করছিলেন বলে র‍্যাবকে জানিয়েছে। তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমপি