Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের হুয়াইহাই বাংলাদেশে, সাশ্রয়ী মূল্যে মিলবে বৈদ্যুতিক স্কুটার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে এই প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক স্কুটার নিয়ে এলো চীনের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান ‘হুয়াইহাই’। প্রতিষ্ঠানটি শুধু স্কুটার রপ্তানি করবেনা পাশাপাশি এখানে একটি কারখানাও নির্মাণ করবে। যে কারণে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্কুটার কিনতে পারবেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশের ন্যামস মটরস লিমিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়।

চীনে হুয়াইহাই গ্রুপের প্রধান কার্যালয়ে ন্যামস মটরস লিমিটেডের পক্ষে মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান ( অব.) এবং হুয়াইহাই লিমিটেডের পক্ষে সই করেন হুয়াইহাই এর প্রেসিডেন্ট মিস কেথেরিন। এই চুক্তির মধ্য দিয়ে এখন থেকে বাংলাদেশের বাজারে একক ডিস্ট্রিবিউটর হিসাবে হুয়াইহাই গ্রুপের ইলেকট্রিক স্কুটার আমদানি ও বাজারজাত করবে। যা ২০২৫ সালের জানুয়ারি নাগাদ ইলেকট্রিক স্কুটার বাংলাদেশের বাজারে বাজারজাত শুরু করা হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ন্যামস মটরস এর সিওও নুরুদদীন জাহাংগীর সারাবাংলাকে বলেন, আমরা এই চুক্তির কারণে এককভাবে বাংলাদেশের বাজারে ডিস্ট্রিবিউটর নিয়োগ প্রাপ্ত হলাম। আগামিতে আমরা যৌথভাবে কারখানা স্থাপন করব। গ্রাহক কম দামে পরিবেশ বান্ধব স্কুটার ব্যবহার করতে পারবে। কম খরচে যাতায়াত করতে পারবে। পাশাপাশি কমবে শব্দ দুষণ।

সারাবাংলা/জেআর/এসআর