Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে মা-মেয়েকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: জেলার কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার দু’জন হলেন- ওই এলাকার নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩২) ও মেয়ে জারিয়া আকতার (৬)।

স্থানীয়দের বরাতে ওসি আরমান হোসেন বলেন, ‘দুপুরে নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। পরে নামাজ শেষে বাসায় ফিরে কারও সাড়া-শব্দ না পেয়ে রান্না ঘরে খোঁজ নিতে যান। গিয়ে দেখেন ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে তারা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’ পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দূর্বত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে।

কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান আরমান হোসেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি