Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: মেহেরপুরের গাংনীর চৌগাছা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত লিখন পেশায় মাইক্রোবাস চালক। তিনি গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে গাংনী-কাথুলী সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন লিখন। চৌগাছা বড় মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে সজোরে ব্রেক করেন। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরেএমও) ডা. মাসুদুজ্জামান জানান, তার মাথায় আঘাতে রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, মরদেহ বাড়িতে পৌঁছালে সুরতাল রিপোর্ট করা কবে। বিষয়টি তদন্তের জন্য পুলিশের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমপি