Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে সিএনজি অটোরিকশা উলটে যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৩:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর পলাশে একটি সিএনজিচালিত অটোরিকশা উলটে গেলে ময়ুরী বেগম (৭৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই অটোরিকশার চালক আহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঘোড়াশালের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়ুরী বেগম ঘোড়াশাল রেলস্টেশন এলাকার গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াশাল ঘোড়া চত্বর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি যখন সামনের বাইপাস সড়কে পৌঁছায়, ওই সময় একটি কুকুর দৌড়ে সড়ক পার হচ্ছিল। অটোরিকশার চালক কুকুরটিকে বাঁচাতে হার্ড ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে কুকুরটি বেঁচে গেলেও অটোরিকশা উলটে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশার নিচে চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই ময়ূরী বেগমের মৃত্যু হয়। আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত ময়ুরী বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি