Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশার চালক ও যাত্রী প্রাণ হারিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দিদার এলাহী (৩৪) ছিলেন রিকশার যাত্রী। নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রী নিয়ে একটি রিকশা মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাচ্ছিল। মেডিকেলের সামনে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই রিকশা চালক ও যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি বিলেন, রিকশার যাত্রী দিদার এলাহী বেসরকারি একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাসা মাতুয়াইল মেডিকেল রোড এলাকায়। গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে এসে ঢাকায় নেমে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। রিকশাচালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমপি