Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সেলিম, মহাসচিব টিটু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শাহাদাত হোসেন সেলিমকে চেয়ারম্যান ও তমিজ উদ্দিন টিটুকে মহাসচিব করে পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এলডিপির।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার অনুমতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। আবদুল করিম আব্বাসীকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান দলটির নতুন চেয়ারম্যান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/ইআ