Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শূন্য পদে বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এটি অনুমোদন দিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সফটওয়্যারভিত্তিক সর্বজনীন একটি মানদণ্ড নিরর্ধারণ করে শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে। তবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।’

শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে জানিয়ে তিনি বলেন, ‘স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশা সৃষ্টি করে, এমন একটি সমস্যা সমাধানের জন্য এটি একটি ব্যয়হীন উদ্যোগ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এনটিআরসিএ’র নিয়োগ পরিপত্র অনুযায়ী, একজন ইনডেক্সধারী শিক্ষক যেকোনো বয়সে পরবর্তী যেকোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় আবেদন করে সুপারিশ পেয়েছেন।

২০১৫ সালের পরিপত্রের ৭ নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এতে ইনডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েন। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা প্রজ্ঞাপন জারি পর থেকেই বদলির জন্য আবেদন করতে পারবেন।

সারাবাংলা/জেআর/পিটিএম