Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৭:৩২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্মাণাধীন ভবনের মাচান ভেঙ্গে নিচে পড়ে মেহেদী হাসান (২২) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফকিরাপুলের এক নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় সহকর্মী ও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত মেহেদী হাসানেরর ভাই মো. রাসেল জানান, তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জের ভোলাহাটি উপজেলার নামমুসলিমপুর গ্রামে। হাসান ফকিরাপুলের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। সেখানে রাজমিস্ত্রীর কাজ করতেন তিনি।

রাসেল আরও জানান, সকাল থেকে ওই ভবনে ১০ তলার বাইরে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন তারা। এ সময় মাচান ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন মেহেদী। দ্রুত তাকে হাসপাহালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো