Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা দ্বিতীয় বার কমলো সোনার দাম

সারাবাংলা ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ২০:৫২

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র দুই দিনের ব্যবধানে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ৪৫৩ টাকা। ফলে এখন প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (৮ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৮ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা।

এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দিয়েছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ৪ অক্টোবর সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল। তবে তখন রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম