Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিযানে জব্দ ৯৩৬ কেজি পলিথিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে সারাদেশে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৯৩৬ কেজি পলিথিন।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং ২১৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ মন্ত্রণালয় বলছে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে। দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে পরিবেশ অধিদফতর জানিয়েছে।

বিজ্ঞাপন

অক্টোবরে দেশের সুপার শপগুলোর পর ১ নভেম্বর থেকে সারা দেশের সব বাজারেই পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়। এরপর গত রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযান চালাতে শুরু করে পরিবেশ অধিদফতর।

সারাবাংলা/জেআর/টিআর