Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোবিন্দগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৪:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে কর্ভাডভ্যানের চাপায় ব্যাটারী চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন যাত্রী। সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৪০)।
এ ঘটনায় আহতরা একই গ্রামের মৃত মাসিম খন্দকারের পুত্র আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার পুত্র দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় বগুড়া শজীমেক হাসাপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফর হোসেন বলেন, ‘একটি যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সকলেই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পিছন দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি কভার্ডভ্যান তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামের এক নারী নিহত হন।’

বিজ্ঞাপন

দ্রুত পালিয়ে যাওযায় কারণে কভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো