Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইউনিয়ন থেকে জেলা বিএনপির সকল কমিটি ভোটে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস বলেছেন, ইউনিয়ন থেকে জেলা বিএনপির সকল কমিটি গোপন ভোটের মাধ্যমে হবে। বিএনপি অনেক বড় দল এখানে প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা থাকবেনা।

শনিবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওয়ার্ড কমিটিতেও যদি এক পদে একাধিক প্রার্থী থাকে সেখানেও ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা কমিটি অবশ্যই গোপন ব্যালটের মাধমে হবে।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। দলের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে। আমরা যদি নিজের দলে গণতন্ত্রের চর্চা না করি তাহলে মানুষ আমাদের বিশ্বাস করবেনা। সে জন্য অবশ্যই আমরা পূর্ণগণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটির কার্যক্রম করতে হবে। সেখানে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় সে লক্ষ্যে স্বচ্ছতার জন্য যা যা করা দরকার তাই করবো।

বিজ্ঞাপন

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে বক্তব্য সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট জেলা বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সারাবাংলা/এসআর