Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৬:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোরে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক কাঞ্চন (২৩) ও তার সহকারী আশরাফুল (১৯)। কাঞ্চনের বাড়ি জামালপুর ও সহকারী আশরাফুলের বাড়ি নেত্রকোনা জেলায়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ২টায় ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক সজোরে থাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক কাঞ্চন ও সহকারী আশরাফুল নিহত হন।

এ সময় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ