Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২২:১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ঢাকা: দেশের আরও তিনটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। জেলার নামে এসব মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারীর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নাম এখন থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম হবে হবিগঞ্জ মেডিকেল কলেজ।

জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৬ সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন

এর আগে গত ৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এ নিয়ে মোট ৯টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো।

সারাবাংলা/এসবি/এসআর
বিজ্ঞাপন

আরো