Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাত্র একদিনের ব্যবধানে কমলো সোনার দাম

সারাবাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ২০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মাত্র একদিনের ব্যবধানে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৮৫০ টাকা। ফলে এখন প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। মাত্র একদিন আগেই সোনার দাম রেকর্ড ভেঙে সর্বোচ্চে চলে যায়।

সোমবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৩২৭টাকা।

তবে এদিন রুপার দাম কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৩ নভেম্বর সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান ধাতু সোনার দাম বেড়েছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
৪ অক্টোবর ২০২৬ ১৯:১৭

আরো