Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২৩’ পেশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই