Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রিটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের বৃটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০৭ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টায় তিনি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ পরিদর্শনে গেলে তাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়।

রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চ্যারিটি শপ পরিদর্শনকালে চ্যারিটি সংস্থার উপদেষ্টা আ স ম মাসুম বিএনপি মহাসচিবকে ব্রিটেন, আফ্রিকা ও বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

বিজ্ঞাপন

চ্যারিটির চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, প্রধান উপদেষ্টা কামাল আহমেদসহ অন্যান্য উপদেষ্টা ও স্বেচ্ছা সেবকরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমি গর্বিত এই চ্যারিটির অংশ হতে পেরে। এই চ্যারিটি বিশ্ব মানবতার জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের। এ সংস্থা বাংলাদেশের আর্ত মানবতার সেবায় আরও কাজ করে যাবে বলে প্রত্যাশা করি।’’

উল্লেখ্য, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ২০১২ সাল থেকে ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি, আফ্রিকা ও বাংলাদেশে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বর্তমানে ব্রিটেনের লোকাল গভর্ণমেন্টের ফান্ডিং নিয়ে স্কিল ডেভলপমেন্ট, স্বাস্থ্য সচেতনতার জন্য বাগান করা ও কস্ট অব লিভিংয়ের বেশ কিছু প্রজেক্ট চলছে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, ‘‘আমাদের চ্যারিটি বাংলাদেশে ও আফ্রিকায় কাজ করলেও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে আমরা অনেক কাজ করে যাচ্ছি। আমাদের চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্ভুক্তি আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।”

উল্লেখ্য, ব্রিটেনের কমিউনিটিতে অবদান রাখায় ইতিমধ্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রিটেনের রাজার অফিস থেকে ৫ বার লিখিত প্রশংসাপত্র পেয়েছে।

সারাবাংলা/এজেড/আরএস
বিজ্ঞাপন

আরো