Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দুতাবাস উপ-প্রধানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত-নেপাল ট্রানজিট পয়েন্টের রহনপুরস্থ রেলওয়ের শেষ প্রাপ্ত শিবরামপুর পরিদর্শন করেছেন নেপাল দুতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান মিসেস ললিতা শীলওয়াল।

বৃহষ্পতিবার(১২ ডিসেম্বর) বিকেলে রেলওয়ের মোটর ট্রলি যোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে শিবরামপুর পয়েন্টে পৌছান তিনি। সেখানে বাংলাদেশের জিরো পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঙ্গাবাড়ি বিওপি’র সদস্যরা অতিথিদের বরণ করেন।

এ সময় নেপাল দুতাবাসের ঢাকা মিশনের দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান, বাংলাদেশ রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মো: মিহরাবুর রশিদ খান ও রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার মো: মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ-ভারত-নেপাল ট্রানজিট ব্যবহার করে রাসায়নিক সার আমদানি করে থাকে নেপাল ।

এ সময় নেপাল দুতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান ললিতা শীলওয়াল সাংবাদিকদের জানান, বাংলাদেশের এ ট্রানজিট পয়েন্টটি তাদের একটি নিয়মিত পরিদর্শনের অংশ। এ রুটটি তাদের দেশের জন্য একটি সহজ ও সাশ্রয়ী ট্রানজিট রুট এবং এ রুট ব্যবহার করে তারা লাভবান হচ্ছেণ। এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

সারাবাংলা/এনজে