Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেফতার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদসহ ১৬ জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

অভিযুক্ত ১৬ জন হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তার আগে, ১৭ নভেম্বর জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/ইআ/আরএস